• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নারী দিবসে ‘অদম্য নারী’ পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৩:৩১
আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৩:৩১

নারী দিবসে ‘অদম্য নারী’ পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের জন্য গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা নারীদের ‘অদম্য নারী’ পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (৮মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান তিনি এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়া নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।