• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মুন্সিগঞ্জে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৩:৪৬
আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৩:৪৬

9600008 2

মুন্সিগঞ্জে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

জনতার আওয়াজ ডেস্ক
মুন্সীগঞ্জ সদরে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে একসঙ্গে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত বৃদ্ধের নাম সেকেন্দার আলী চৌকিদার (৬৫)। তিনি টঙ্গিবাড়ী উপজেলার সেরজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের ছেলে। তিনি চর মুক্তারপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থেকে শরবত বিক্রয় করেন।

তার বিরুদ্ধে ধর্ষণ আইনে সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিশুর মা।

জানা যায়, ধর্ষিতা দুই শিশুর একজনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে, অপরজন মুন্সীগঞ্জ সদর উপজেলার কুঞ্জনগর গ্রামে। শিশুরা তাদের মা-বাবার সঙ্গে সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামে ভাড়া বাসায় থাকতো।

গত ২ মার্চ শিশু দুটিকে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়া নিজ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ কল করলে পুলিশ চর মুক্তারপুর গ্রামের বাসা থেকে বৃদ্ধ ও ভিকটিমদেরকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ওই বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই সময়ে দুই শিশুকে ধর্ষণ করেন। ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা বৃদ্ধকে গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃদ্ধর বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com