• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আছিয়াকে নিরাপদ ঘর দিতে আমাদের সমাজ ব্যর্থ হয়েছে’

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:১৪
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:১৪

আছিয়াকে নিরাপদ ঘর দিতে আমাদের সমাজ ব্যর্থ হয়েছে’

নেত্রকোণা প্রতিনিধি

আছিয়া বাইরের লোক নয়, ঘরের লোক দ্বারাই ধর্ষিত হয়েছে। তাকে নিরাপদ ঘর দিতে সমাজই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

রবিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসেও ধর্ষকদের বিচার চাইতে সমাবেশ করতে হয়। আছিয়া ঘরের লোকের দ্বারাই ধর্ষিত হয়েছে, তাকে নিরাপদ অবস্থান সমাজ দিতে পারেনি। ২০১৬ সাল থেকে ২০ সাল পর্যন্ত ২৬ হাজারের বেশি ধর্ষনের মামলা রেকর্ড হয়েছে। আর ২০ সাল থেকে ২৪ সাল পর্যন্ত ৬ হাজারের বেশি ধর্ষনের ঘটনা ঘটেছে। আমরা অধিকাংশ ধর্ষনের কোনো বিচার পাইনি। নারী ও শিশু নির্যাতনের যে ট্রাইবুনাল গঠন করা হয়েছে, তাতে এ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩২ হাজার মামলা দায়ের করা হয়েছে কিন্তু দীর্ঘসূত্রিতার কারনে মাত্র ৫ শতাংশ মামলার বিচারকাজ হতে দেখা গেছে। বিচারহীনতার কারণে বহু ধর্ষক সমাজেই বসবাস করছে এবং আরও ধর্ষনের ঘটনা ঘটাচ্ছে।

সাদ্দাম বলেন, আজ নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। অথচ ১৫০০ বছর আগে ইসলাম তা বলে গেছে, ধর্ষকদের পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য। কিন্তু এখন ধর্ষনের একটা মামলা করা হলে ৭-৮ বছরেও তার কোনো বিচার হয় না। এই বিচারব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

শিবিরের এই সেক্রেটারি জেনারেল বলেন, ইদানীং আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে। কোনো ঘটনা ঘটলে একটি দল বলছে, দেশে নির্বাচিত সরকার নেই বলে এমন ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি, সে দলের কর্মীদের মাধ্যমেই ধর্ষনের মতো ঘটনা ঘটছে। তাদেরকে বলতে চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের মাইনাস করা হবে। জনগন আপনাদের সমর্থন দেবে না, তাদের পালস বোঝার চেষ্টা করুন। আমরা আর কোনো গুম-খুন-ধর্ষনের রাজনীতি দেখতে চাই না।

তিনি আরো বলেন, তবে কেবল বিচারব্যবস্থা পরিবর্তনই নয়, দেশে চলা অপসংস্কৃতিও বন্ধ করতে হবে। শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com