জনতার আওয়াজ ডেস্ক
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বাধছেন বলিউডের অন্যতম অভিনেতা দিলজিৎ দোসাঁঝ। পাঞ্জাবি সিনেমা ‘সরদার জি-৩’ থাকবেন হানিয়া। এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে দিলজিৎকে। এছাড়া সিনেমাটিতে অভিনয় করবেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।
ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকরা আলোচনা শুরু করেছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে সিনেমার শুটিংয়ের ভিডিও ও স্থির চিত্র।
সরদার জি-৩ সিনেমার গল্প নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমনকি সিনেমাটি কবে মুক্তি পাবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দিলজিৎ জানিয়েছে, সরদার জি-৩ মুক্তি পাবে চলতি বছরের জুনে।
সর্দার জি সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। দ্বিতীয় পর্ব ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। তৃতীয় পর্ব ২০২৫ সালের ২৭ জুন মুক্তি পাওয়ার কথা। প্রথম পর্ব এবং তৃতীয় পর্বে অভিনয় করলেও দ্বিতীয় পর্বে অভিনয় করেননি দিলজিৎ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই লন্ডনে গায়কের কনসার্ট শুনতে গিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া। কনসার্টের বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, অসাধারণ একটি রাত ছিল। অনেক ভালোবাসা, শ্রদ্ধা। একটাই তো আমার মন, কতবার চুরি করবেন আপনি?
উল্লেখ্য, দিলজিৎ আপাতত ‘বর্ডার টু’ সিনেমার জন্য ভীষণ ব্যস্ত। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি। ‘বর্ডার ২’ ছাড়াও ‘নো এন্ট্রি ২’ সিনেমায় অভিনয় করতে চলেছেন দিলজিৎ।

