• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল অফিসার মারা গেছেন

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:৫০
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:৫০

শরীয়তপুরের নড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল অফিসার মারা গেছেন

শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়ায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মারা গেছেন। বুধবার (১২ মার্চ) চাকধ নয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন কুমার ঘোষ (৩৯) সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে। তিনি রেডিয়েন্ট ফার্মার সিনিয়র ইনফরমেশন মেডিক্যাল অফিসার হিসেবে নড়িয়ায় কর্মরত ছিলেন।