• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৫৩ বছর পর আলোচনায় গণপরিষদ নির্বাচন

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৩:৫১
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৩:৫১

96005 1

৫৩ বছর পর আলোচনায় গণপরিষদ নির্বাচন

জনতার আওয়াজ ডেস্ক
গণপরিষদ নির্বাচন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছিলো। আজ থেকে ৫৩ বছর আগে ১৯৭২ সালে। মূলত সেসময় নতুন সংবিধান রচনায় কমিটি গঠনে অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন। যেখানে ১৯৭০ সালের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে জয়ী প্রতিনিধিরা ছিলেন এর সদস্য।

প্রায় অর্ধ শতকের বেশি সময় পর ২০২৫ সালে আবারও আলোচনায় গণপরিষদ নির্বাচন। যা নিয়ে রাজনীতির মাঠে আছে সুস্পষ্ট দ্বিধাবিভক্তি। পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। এনসিপি পক্ষে থাকলেও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির।

গত ৫ই আগস্টের পর থেকেই সংবিধান পরিবর্তনের দাবি উঠতে থাকে। যা গণপরিষদ নির্বাচন নিয়ে আলোচনার সূত্রপাত ঘটায়। গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও গণপরিষদ নির্বাচনের দাবি তোলা হয়।

কিন্তু বিএনপি সবার আগে জাতীয় নির্বাচনের প্রতি গুরুত্ব দিচ্ছে। এ নিয়ে বিএনপির সঙ্গে এনসিপির মধ্যে একটি মতানৈকৌর সৃষ্টি হয়েছে। তবে জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনও হতে পারে বলে দাবি এনসিপির।

এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার এ বিষয়ে বলেন, আমরা বলেছি যে, সামনের নির্বাচনটা হতে হবে গণপরিষদ কাম আইনসভা নির্বাচন, যেখানে এক নির্বাচনের মধ্যে দিয়েই আপনি দুটো করবেন।

তবে প্রথম থেকেই গণপরিষদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে বিএনপির। বিদ্যমান ব্যবস্থাতেই আস্থা রাখতে চায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, গণপরিষদের নয় এটি জাতীয় সংসদের কাজ। আমাদের আগে থেকেই একটি সংবিধান আছে, যেটাতে আমরা পুরোপুরি একমত নই, কিন্তু আমাদের হাতে আছে। এই সংবিধান অনুসারেই সরকার গঠন করা হয়েছে এবং সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে। এতে কোন দ্বিমত নেই। সুতরাং ঐক্যমত অনুসারে এই সংবিধানকেই সংশোধন করে গ্রহণ করতে হবে।

এদিকে সারোয়ার তুষার বলেন, বিএনপি যদি বলে নির্বাচিত সংসদের অধীনে এটা করবে তবে সেটা হয় না। আমি মনে করি যখন বৈঠকে বসা হবে তখন যৌক্তিক দিক বিবেচনায় তারা এটাতে রাজি হবে, এখানে তাদের ভয়ের কিছু নেই। এমন না যা গণপরিষদ নির্বাচন হলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব, সংসদ নির্বাচন হলে তারা পাবে। ব্যাপারটা এমন না।

শেষ পর্যন্ত গণপরিষদ গঠন করা হবে নাকি হবে না, তা নির্ভর করবে এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com