• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আগামী ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে : ড. ইউনূস

প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ১০:০৭
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ১০:০৭

আগামী ঈদ যেন মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে : ড. ইউনূস

জনতার আওয়াজ ডেস্ক
রোহিঙ্গারা যেন আগামী বছর ঈদ মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এই ইফতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশগ্রহণ করেন।

ড. ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন।

এদিন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।