সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় পৌরসভার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ৯নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম, যুব বিভাগের সেক্রেটারী মো. মুকুল, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শফিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান প্রমুখ।

