• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় নিহত সাংবাদিক মেহেদীর পরিবার

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ৩:৪২
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ৩:৪২

আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় নিহত সাংবাদিক মেহেদীর পরিবার

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রবাড়ীতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে নিহত ঢাকা টাইমস পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান হত্যা মামলার আসামিদের হুমকিতে নিরাপত্তাহীন রয়েছেন তার পরিবার।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধনে এ অভিযোগ করেন মেহেদীর পিতা ও হত্যা মামলার বাদী মোশাররফ হোসেন।

মোশাররফ হোসেন বলেন, অন্য মামলায় গ্রেপ্তার ইতিমধ্যে বেশ কয়েকজনকে মেহেদী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে ১১ নং আসামি মোহাম্মদপুর থানা ও মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, ১৭ নং আসামি যাত্রবাড়ি থানা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর, ১৮ নং আসামি যাত্রাবাড়ী থানা ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল হক, ১৯ নং আসামি যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, ২০ নং আসামি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও ২১ নং আসামি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আমাকে বর্তমান নানাভাবে হুমকি অব্যাহত রেখেছে। মামলা থেকে নাম প্রত্যাহার করতে তারা আমাকে হুমকি দিচ্ছে। ফলে, আমি ও আমার পরিবার চরম নিরপত্তাহীনতায় রয়েছি। আমি দ্রুত তাদের গ্রেপ্তার দাবি করছি।

মানবন্ধনে নিহত মেহেদীর মা মাহমুদা খাতুন বলেন, আমি আমার সন্তান হত্যাকারী আসামিদের ফাঁসি চাই। আমার সন্তান নেই এটা মেনে নিতে পারি না। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতও করতে চাই। মানবন্ধনে এক পর্যায়ে মেহেদীর পিতা-মাতা কান্নায় ভেঙে পড়েন। পরে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

গত বছরের ১৮ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কাজলায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও পুলিশের গুলিতে মেহেদী হাসান নিহত হন। এরপর এ হত্যা মামলা নিয়ে নানা নাটকীয়তার পর তার পিতা মোশাররফ হোসেন আদালতের দ্বারস্থ হলে শেষ পর্যন্ত ১৫ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আনীত অভিযোগটি যাত্রাবাড়ী থানাকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন আদালত। সেখান থেকে থানার ওসি ৬ জনকে বাদ দিয়ে ২২ জনকে আসামি করে এজাহার দায়ের করে যাত্রবাড়ী থানা। এছাড়া মামলার কয়েকজন অজ্ঞাতনামা আসামি রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com