• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

ফাহমিদুলের দলে ফেরার কোনো সম্ভাবনা নেই: কাবরেরা

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ৩:৪৮
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ৩:৪৮

9603 3

ফাহমিদুলের দলে ফেরার কোনো সম্ভাবনা নেই: কাবরেরা

স্পোর্টস ডেস্ক

ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলা বাংলাদেশের প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে দলে না নেওয়ায় উত্তাল দেশের ফুটবল অঙ্গন। মঙ্গলবার (১৮ মার্চ) থেকেই বাফুফের সামনে চলছে ফুটবল সমর্থকদের বিক্ষোভ সমাবেশ। এমন অবস্থায় কোচ হ্যাভিয়ের কাবরেরা আবারও জানিয়ে দিলেন তার দলে এখন জায়গা হবেনা ফাহমিদুলের।

বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন হেড কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফাহমিদুল ইস্যুতে কাবরেরা বলেন, ‘আমি মনে করি ফাহমিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি তাকে খুব ভালো করেই চিনি। তাকে আমিই দলের জন্য ডেকেছিলাম। সে মেধাবী খেলোয়াড়, তার সেই ধরনের যোগ্যতা রয়েছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। আমার মনে হয় তার আরও সময় প্রয়োজন, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে। তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেন, ‘হামজা যোগ দেওয়াতে আমরা এখন আগের চেয়ে শক্তিশালী। তার মতো বিশ্ব মানের লিগে খেলা একজন ফুটবলারের দলে যোগ দেওয়াতে আমরা বেশ অনুপ্রাণিত। আমরা মানসিকভাবে অনেক এগিয়ে। কিভাবে আমরা পরিকল্পনা করব, সেই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। কিভাবে আমরা সেরা খেলা উপহার দিতে পারি, সেদিকেই মনোযোগ সবার।’

উল্লেখ্য, আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হবে। রাতে কিংস অ্যারেনাতে অনুশীলন সেশনে অংশ নেবেন হামজা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com