জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- ইমরান (৩০), তানভীর (২৭), শফিকুল ইসলাম (৩০), জনি খান (৩০), রাহাত (২২), রিপন (৩৫), গোলাপ (৪০), হাফিজুর রহমান (২৫), নুর ইসলাম (৫০) ও ইউসুফ (৪০)।
মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার পাঁচজন, অন্যান্য মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ১ জন, দস্যুতার মামলায় ১ জন ও পরোয়ানাভুক্ত আসামি ১ জন।
তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।













