• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৩:৪২
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ৩:৪২

বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

জনতার আওয়াজ ডেস্ক

বিভিন্ন ইসলামী দলের ডাকা বিক্ষোভ মিছিল ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিবাদে এ মিছিল ডেকেছিল ইসলামী দলগুলো।

শুক্রবার (২১ মার্চ) পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সেখানকার মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান রাখা রয়েছে।

এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

এদিকে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নিয়েছে।