• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ড্যাবের কাউন্সিল উপলক্ষে ১২ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১০:৫৩
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১০:৫৩

ড্যাবের কাউন্সিল উপলক্ষে ১২ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন

জনতার আওয়াজ ডেস্ক

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) অনুষ্ঠেয় কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে।

ড্যাবের অনুষ্ঠেয় কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটিতে বিএনপির চেয়ারপারসন ইসমাইল জবিউল্লাহকে আহ্বায়ক করা হয়েছে।

সদস্য করা হয়েছে বিএনপি চেয়ারপারসানের উপদেষ্টা বিজন কান্তি সরকার, অধ্যাপক ড. মামুন আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক লুৎফর রহমান, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম (বাচ্চু), ডা. পারভেজ রেজা কাকন, সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ, সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাবের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় ড্যাবের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. মোস্তফা আজিজ সুমন।