• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইলে হাসিনাকে ফেরত দেবে ভারত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ১০:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ১০:৪৬

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইলে হাসিনাকে ফেরত দেবে ভারত

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারত গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভালো উদাহরণ তৈরি করেনি। বাংলাদেশে বিচার কার্যক্রম এগোচ্ছে।

তিনি আরও বলেছেন, বিচার কার্যক্রম এগোলে কূটনৈতিকভাবে যারা দোষী, শেখ হাসিনাসহ অপরাধীদের ফেরত চাওয়া হলে ভারত সরকার সহযোগিতা করবে, এটা প্রত্যাশা থাকবে। আর এটার মাধ্যমেই বোঝা যাবে যে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ২০২১ সালের ‘আগ্রাসনবিরোধী আন্দোলনে শহিদদের’ তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

২০২১ সালের আন্দোলনে যারা মারা গেছেন সেই শহিদদের তালিকা প্রকাশ করা এবং দোষীদের বিচার ও যথাযথ মূল্যায়নের বিষয়টি যেন সরকার আমলে নেয়, সেই দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।

এনসিপির এই নেতা আরও বলেন, যাদের ব্যাংক-ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ, তারা হয়তো সব সময় স্বাধীন ছিল। আগের আমলে ছিল, এখনো আছে। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না; তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা।

আলোচনায় নাহিদ ইসলাম আরও বলেন, গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। আমরা যারা গত ১৬ বছরে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এ প্রসঙ্গে আলোচনায় যাঁদের কাছে ৫ আগস্ট স্বাধীনতা মনে হয় না, তাদের নিয়ে ওই সব কথা বলেন তিনি।