• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যারা ১৫-১৬ বছর নির্যাতিত-নিপীড়িত হয়েছি তাদের কাছে এটা স্বাধীনতা: নাহিদ ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৯:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৯:৩৬

যারা ১৫-১৬ বছর নির্যাতিত-নিপীড়িত হয়েছি তাদের কাছে এটা স্বাধীনতা: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা যারা গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। পাঁচই আগাস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, পাঁচ আগাস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি, তবে এতদিন যারা আপস করে রাজনীতি করেছেন তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না।

তিনি আরও বলেছেন, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।

এনসিপির আহ্বায়ক আরও বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম পররাষ্ট্র নীতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।