• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৬:১১
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৬:১১

শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে টিএনজেড গ্রুপের শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন।

শ্রম ভবনের সামনে কয়েকশ পোশাক শ্রমিক অবস্থান নিয়েছেন। তাদের বেশিরভাগই নারী। অনেকেই হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড রয়েছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। শ্রমিকরা জানায়, ‘তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে তারা বিক্ষোভ করছেন।’