• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এনসিপির যুব উইং গঠন করতে প্রস্তুতিবিষয়ক উপ-কমিটি

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৫:৪৭
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৫:৪৭

এনসিপির যুব উইং গঠন করতে প্রস্তুতিবিষয়ক উপ-কমিটি

জনতার আওয়াজ ডেস্ক
যুব সমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে তাদের অংশীদারত্ব নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং গঠনের জন্য প্রস্তুতিবিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকাশক্তি যুব সমাজকে রাজনৈতিকভাবে সংগঠিত করে রাষ্ট্র পুনর্গঠনের কাজে তাঁদের অংশীদারিত্ব নিশ্চিত করতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে যুব উইং গঠনের জন্য প্রস্তুতি বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে।