• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আ’লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৯:৪৮
আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৯:৪৮

আ’লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে। তার কোনো ক্ষমা নাই। এই অপরাধের সর্বোচ্চ বিচার হতেই হবে। যাতে করে আগামীতে কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। গায়ের জোড়ে রাষ্ট্রক্ষমতা দখল, জনগণের ওপর অত্যাচার করতে না পারে।

রোববার বিকালে নরসিংদী জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। জনগণ তাদের পত্রপাঠ বিদায় দিয়েছে। বর্তমান সরকারের কাছে জনগণ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে। ভোটের অধিকারের দাবিতে জনগণকে যেন রাস্তায় নামতে না হয়। জনগণ কি চায় এই সরকারকে তা বুঝতে হবে। নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলে বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি তা বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট লাঘব হবে।

এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সদস্য ও হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।