• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমার ছেলের জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এটাই স্বার্থকতা : শহীদ মুগ্ধের বাবা

প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ৪:৫৬
আপডেট: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ৪:৫৬

9658896

আমার ছেলের জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এটাই স্বার্থকতা : শহীদ মুগ্ধের বাবা

জনতার আওয়াজ ডেস্ক
‘আমার ছেলে মুগ্ধ’র জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তার ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা’ এমন অনুভূতি প্রকাশ করেছেন জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবার মীর মোস্তাফিজুর রহমান।

সোমবার (৩১ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শহীদ মুগ্ধের পরিবারের কাছে যান। এতে আবেগআপ্লুত হয়ে পড়েন মীর মুগ্ধের বাবা।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাথে কুশল বিনিময় করেন শহীদ মীর মুগ্ধের ছোট ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com