• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মানুষ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ৪:০৯
আপডেট: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ৪:০৯

মানুষ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি

বিএনপি মহাসচিব বলেন, এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, যা বিগত বছরগুলোতে পারেনি।

তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার পূরণ করবে। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেন পূরণ হয় সে প্রত্যাশার কথাও জানান তিনি।

মির্জা ফখরুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসতে পারেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com