• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৪:৩০
আপডেট: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৪:৩০

ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

জনতার আওয়াজ ডেস্ক
ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় লেগেছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, চিড়িয়াখানার দিকে যাওয়া সড়কে প্রচণ্ড যানজট। অনেকক্ষণ মানুষকে যানজটে আটকে থাকতে হচ্ছে। কেউ কেউ বাস থেকে নেমে হেঁটে চিড়িয়াখানার দিকে যাচ্ছেন।

চিড়িয়াখানার রাস্তায় যেমন যানজট, তেমনি ফুটপাত প্রশস্ত হলেও সেখানে অনেক ভ্রাম্যমাণ দোকান বসেছে। ফলে দর্শনার্থীদের হাঁটতে অসুবিধা হচ্ছে। ফুটপাতে মানুষের ভিড়ে স্বাভাবিকভাবে চলাচলও কঠিন হয়ে পড়েছে।

মো. আরিফ নামে একজন তার ভাগিনার হাত ধরে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। তিনি বলেন, যানজট খুব বেশি, গাড়ি এগোতে পারছে না। বাসের ভেতর তার ভাগনে গরমে অস্বস্তি বোধ করছিল। তাই তিনি হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মিরপুর-১ এর সনি সিনেমা হল এলাকা থেকে চিড়িয়াখানা পর্যন্ত আসতে বেশিরভাগ মানুষের প্রায় এক ঘণ্টা সময় লাগছে।

কামারপাড়া এলাকার মো. জুয়েল রানা তিন ভাই তাদের পাঁচ সন্তানকে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন। তারা সনি সিনেমা হল এলাকা থেকে বাসে উঠেছিলেন, কিন্তু যানজটের কারণে বাস থেকে নেমে পড়েন।

জুয়েল রানা বলেন, ‘বাস থেকে নেমে প্রায় এক কিলোমিটার হেঁটে এসেছি। বাচ্চাদের নিয়ে হাঁটা কঠিন। এই ছোট্ট রাস্তা আসতে এক ঘণ্টার মতো লেগেছে।’

দিনাজপুর থেকে ১১ জনের একটি দল জাতীয় চিড়িয়াখানা দেখতে এসেছে। তাদের মধ্যে আল আমিন বলেন, তাদের সঙ্গে শিশু ও নারীও আছেন। বাসে ও হেঁটে এসে তাদের এক ঘণ্টার বেশি সময় লেগেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com