• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ১:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ১:৫৩

ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল

জনতার আওয়াজ ডেস্ক
ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে। সৈকতের লাবনী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক পাথুরে সৈকত পর্যন্ত ভিড় করছেন তারা। সাগরের নীল জলরাশিতেও উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা।

এ ছাড়া ইনানীর পাথুরে সৈকত, পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধ মন্দিরও পর্যটকে মুখরিত হয়েছে।

হোটেল-মোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, শহর ও মেরিন ড্রাইভের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে প্রায় এক লাখ ৭০ হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে।

এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,পর্যটকদের নিরাপত্তা ও সেবায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।