• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি-দখলদারির জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৪৫

একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি-দখলদারির জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে এক ফ্যাসিবাদ পালিয়েছে। কিন্তু বাংলাদেশে নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না গণঅধিকার পরিষদ। একটা গোষ্ঠী নির্বিঘ্নে চাঁদাবাজি, দখলদারি করার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। বিভিন্ন জায়গায় ইতোমধ্যে তারা চাঁদাবাজি, দখলদারি চালাচ্ছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় হোসেনপুর উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালান।

লিফটের বিতরণে শেষে আবু হানিফ বলেন, তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারমুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। চাঁদাবাদ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের লড়াই চলবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান কাঙ্ক্ষিত সংস্কার শেষে যেন নির্বাচন দেওয়া হয়। গণঅধিকার পরিষদ বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণে কাজ করছে। গত ৫৩ বছরের পুরোনো রাজনীতি বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে গড়তে চাই আমরা।

এর আগে গত বুধবার গণঅধিকার পরিষদের এই নেতা কিশোরগঞ্জ সদর উপজেলায়তেও লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। তখন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।