• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণঅভ্যুত্থানের শহীদরা বাংলার চেতনার বাতিঘর : বুলু

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ৯:৪৭

985745

গণঅভ্যুত্থানের শহীদরা বাংলার চেতনার বাতিঘর : বুলু

জনতার আওয়াজ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জুলাই-আগস্ট-২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদেরা বাংলার চেতনার বাতিঘর। তাদের জীবন দিয়ে এ দেশ ফ্যাসিস্ট মুক্ত করে আমাদের ঋণী করে দিয়েছে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শহীদ পরিবারের সদস্য ছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সেক্রেটারি মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সেক্রেটারি মো. মহসিন আলম ও উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সেক্রেটারি প্রমুখ।

উপহারসামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু এবং বিশেষ অতিথি শামীমা বরকত লাকী শহীদ পরিবারের স্বজন, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com