• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত: সারজিস

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৮:১৬
আপডেট: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৮:১৬

জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত: সারজিস

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৪ দুপুরে) রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।

সারজিস বলেন, বিগত এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।

তিনি বলেন, জুলাই আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল। সেগুলোকে আমরা সামনে রাখতে পারি, তাহলে আমরা ২৪ সে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনও বিচ‍্যুত হব না।

সারজিস আলম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত।

রংপুরের বাজেটে প্রশ্নে সাংবাদিকদের বলেন, বিগত ১৬ বছরে যত ধরনের বাজেট, সুযোগ-সুবিধা ছিল অঞ্চলভিত্তিক, দক্ষিণ অঞ্চলে সব সময় অগ্রাধিকার পেলেও উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার।

পরে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে রংপুর কমিটির মতবিনিময় অংশগ্রহণ করবেন তিনি।