• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমান ও মির্জা ফখরুল এর শোকবার্তা

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ২:০২
আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ২:০২

তারেক রহমান ও মির্জা ফখরুল এর শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র শ্বাশুড়ী এসইউএফ মুকরেমা রেজা রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩-৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। পরহেজগার ও পরোপকারী নারী হিসেবেও তিনি এলাকার সকলের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুমার শোকাহত পরিবারবর্গকে এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।
আমি এসইউএফ মুকরেমা রেজা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র শ্বাশুড়ী এসইউএফ মুকরেমা রেজা রোববার (৬ এপ্রিল) ভোর রাত ৩-৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “এসইউএফ মুকরেমা রেজা’র মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মেধা ও শ্রম দিয়ে তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত, প্রতিষ্ঠিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন। ধর্মপরায়ণা ও পরোপকারী মহিলা হিসেবে মরহুমা এসইউএফ মুকরেমা রেজা প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মৃত্যুকালে মুকরেমা রেজা দ্ইু ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব এবং শোকবিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় এসইউএফ মুকরেমা রেজা’র রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com