• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ১:৫৫
আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ১:৫৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুরে ৬ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপি’র সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলার ১০ নম্বর মধুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: এনামুল হক, রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলার ১৩ নম্বর কালুপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: সামছুল হক এবং রংপুর জেলাধীন বদরগঞ্জ উপজেলার ১৪ নম্বর বিষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: গোলাম কিবরিয়া-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।