• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশজুড়ে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৩:১৫
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৩:১৫

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীসহ দেশজুড়ে ছাত্রদলের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল।

একই ইস্যুতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন কর্মসূচী পালন করছেন সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হোন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ সময় সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ইজরায়েলকে ঘোষণার দাবি জানান তারা। স্লোগানে ফ্যাষ্টুনে ইজরায়েলের পণ্য বয়কটের ডাক দেন তারা।