• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গাজায় হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচি

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৩:৩৭
আপডেট: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৩:৩৭

গাজায় হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচি

জনতার আওয়াজ ডেস্ক
গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র‌্যালী অনুষ্ঠিত হবে। র‌্যালীটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এছাড়া একইদিন দেশব্যাপী সকল মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালীতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।