• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারো পুলিশে দিল ছাত্রজনতা

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১:০৩
আপডেট: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১:০৩

জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপিকে পিটিয়ে আবারো পুলিশে দিল ছাত্রজনতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে জেলগেটে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। এসময় তাকে মারধর করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় ৪ ফেব্রুয়ারি থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

হাইকোর্ট থেকে জামিন পেয়ে মঙ্গলবার রাতে তিনি জেলখানা থেকে মুক্তি পান। জেলখানা থেকে মুক্তির পরই তাকে জেলগেট থেকে আটকে মারপিট করে ছাত্র জনতা।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ছাত্রজনতা তাকে সদর থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে আছেন