• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিশ্বের কোথাও মুসলমানদের ওপরে অত্যাচার হলে প্রতিবাদ করবে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৯:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ ৯:১৬

9655589 4

বিশ্বের কোথাও মুসলমানদের ওপরে অত্যাচার হলে প্রতিবাদ করবে বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক

বিশ্বের কোথাও মুসলমানদের ওপরে অত্যাচার হলে প্রতিবাদ করবে বিএনপি এবং সেই সাথে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

গাজা ও রাফায় ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত প্রতিবাদ ও সংহতি র‍্যালি-পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘ওরা (ইসরাইল) ফিলিস্তিন মুসলমানদের ওপর নির্যাতন করছে, এক এক করে সকল মুসলমানদের ওপর নির্যাতন করবে, ধ্বংস করার চেষ্টা করবে। আজ যারা বিশ্বের মুসলিম মোড়ল আছে, তারা তাদের রাজত্ব টিকে রাখতে নেতৃত্বে আসছে না, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না তাদের প্রতি ধ্বংস নেমে আসবে।’

তিনি বলেন, ‘আমরা যদি কার্যকর পদক্ষেপ না নিতে পারি তবে একে একে সব মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করবে। আমাদের পার্শ্ববর্তী দেশেও মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। আমরাও প্রতিহত করার চেষ্টা করব।’

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ।

আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com