• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অন্তর্বর্তী সরকারের আমলেই আদালতগুলোতে সঙ্কট নিরসন হবে

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৩:০৭
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ৩:০৭

অন্তর্বর্তী সরকারের আমলেই আদালতগুলোতে সঙ্কট নিরসন হবে

বান্দরবান প্রতিনিধি

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দেশের আদালতগুলোতে বিচারক নিয়োগ ও অবকাঠামগত সঙ্কট নিরসন করা হবে বলে জানিয়েছেন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ শনিবার সকালে বান্দরবানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের জায়গা ও জেলা দায়রা জজ আদালত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সাথে বান্দরবানের জেলা ও দায়রা জজ জামিরুল হায়দার, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়র জজ জিয়াবুন নাহার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ উদ্দিন ইকবাল সহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা বলেন, দেশের আদালতগুলোতে বিচারক ও অবকাঠামো গত সঙ্কট রয়েছে। এজন্য বিচার প্রার্থীরা সমস্যায় পড়ছেন। এসব দিক বিবেচনা করে খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভূমি কমিশন আইন ও পারিবারিক আদালতের বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

এর আগে উপদেষ্টা বান্দরবান জজ আদালত ভবন ও এজলাস পরিদর্শন করেন ও বিচারক আইনজীবীদের সাথে বৈঠক করেন। শুক্রবার আইন উপদেষ্টা দুই দিনের সফরে বান্দরবানে আসেন।