• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

যেভাবে ‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে’ আগুন দেওয়া হয়

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১১:০২
আপডেট: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১১:০২

যেভাবে ‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে’ আগুন দেওয়া হয়

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন দেওয়ার ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। দেখা গেছে, মুখে কালো মাস্ক পরা একজন মূল মোটিফে আগুন দিয়েছেন।

শনিবার ঢাবির চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন এসব তথ্য জানান।

তিনি জানান, ওই ব্যক্তির পরনে ছিল জিন্স, মুখে কালো মাস্ক। তিনি ঠান্ডা মাথায় মোটিফটিতে আগুন দেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসঙ্গে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। আনুমানিক রাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়েছে।

এক শিক্ষার্থী বলেন, এটি নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছিল। আজকের মধ্যে এটির কাজ শেষ হয়ে যেত। এটা নিঃসন্দেহে ষড়যন্ত্র। আমি নিশ্চিতভাবে বলতে পারি কেউ ইচ্ছা করেই আগুন লাগিয়েছে। প্রশাসনের লোকজনও এর পেছনে জড়িত কি না খুঁজে বের করতে হবে। কারণ, রাতে এখানে পুলিশের লোকজনও উপস্থিত ছিল।

এর আগে, শনিবার (১১ এপ্রিল) ভোরে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন দেওয়া হয়। এতে মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com