• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত, দ্রুত বিচার শেষ হবে: আইন উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ২:৪২
আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ২:৪২

আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত, দ্রুত বিচার শেষ হবে: আইন উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
মাগুরার আছিয়া হত্যা মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, আছিয়া হত্যা মামলার চার্জশিট আজকেই আদালতে দাখিল হবে। এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে।

রবিবার (১৩ এপ্রিল) সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব বলেন আইন উপদেষ্টা।

মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা জানান, সেজন্য একটা রিভিউ কমিটি করা হয়েছে।

যেখানে তিনি (আইন উপদেষ্টা) রয়েছেন। চুরি যাওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। বাকিটাও উদ্ধারের চেষ্টা চলছে।