জনতার আওয়াজ ডেস্ক
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে তিনি এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন।
এ সময় প্রধান উপদেষ্টা বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন।

