• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

যে নামাজ পড়ে, তার চেহারায় একটা নূর চলে আসে: প্রিয়াঙ্কা

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৮:১২
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৮:১২

যে নামাজ পড়ে, তার চেহারায় একটা নূর চলে আসে: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
শোবিজ অঙ্গনে পরিচিত মুখ মডেল প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন তিনি। নিয়মিত নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার পাশাপাশি কাজ করেছেন চলচ্চিত্রেও।

তবে শুধু ক্যামেরার সামনে এসে দর্শকদের মনোরঞ্জনই করেন না প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবন নিয়েও তার দায়িত্ব অনেক।

বিশেষ করে নিজের ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার। পাঁচ ওয়াক্ত নামাজ-রোজার মধ্যে থাকেন, বাদ দেন না তাহাজ্জুদও।

এই অভিনেত্রী মনে করেন, নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা।

সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com