• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সম্প্রীতি-জাতীয় ঐক্যের বার্তা দিলেন সেনাপ্রধান

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১২:০২
আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ১২:০২

সম্প্রীতি-জাতীয় ঐক্যের বার্তা দিলেন সেনাপ্রধান

জনতার আওয়াজ ডেস্ক

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সেনাপ্রধান এ বার্তা দেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেন সেনাপ্রধান।

এ সময় তিনি উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।