• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

এনসিপিকে ‘কমেডি পার্টি’ আখ্যা দিলেন তাসনিম খলিল

প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ১০:২৫
আপডেট: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ১০:২৫

এনসিপিকে ‘কমেডি পার্টি’ আখ্যা দিলেন তাসনিম খলিল

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি- এনসিপিকে কমেডি পার্টি আখ্যা দিয়েছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় জানাক (জাতীয় নাগরিক কমিটি)/এনসিপির নীতি-নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা- যার মাধ্যমে জানাক/এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপিংয়ে পরিনত হয়।

তিনি আরও লিখেন, ‘এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়েকদিন হাউকাউ করে, তারপরে সেই দাবি হাস্যকরভাবে ফেইল করে। এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এতো দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে।’

তাসনিম খলিলের এই পোস্টে নাজিম উদ্দীন নামের একজন কমেন্ট করেছেন, ‘আশা করেছিলাম (এনসিপি) শক্তিশালী একটি বিরোধী দল হবে । কিন্তু কার্যক্রম হতাশাজনক।’

দেলওয়ার হোসেন নামে একজন লিখেন, এদের প্ল্যাটফর্মে (এনসিপি) একাধিক মতাদর্শের মানুষ রোল পজিশনে।