• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১০:২০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১০:২০

9600014 4

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত। এছাড়া ভারত গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে রয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। এ সময় তিনি বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে ‘ইঙ্গিতপূর্ণ কথা’ বলেন।

সাম্প্রতিক বাণিজ্যিক ইস্যু এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে এ কূটনীতিক বলেন, “বাণিজ্য বিষয়ক ইস্যুতে, গত সপ্তাহে, আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। আমরা এই ব্যবস্থা নিয়েছি আমাদের বন্দর ও বিমানবন্দরের জট দেখে। কিন্তু আপনাদের আমি মনে করিয়ে দেই, আমরা এ ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশ সাইডে কী হয়েছে সেটি দেখবেন।”

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন রণধীর জসওয়াল।

তিনি বলেন, “আঞ্চলিক একত্র এবং বাণিজ্য বিষয়ক, ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমাদের যে ঘোষণা, এটি কোনোভাবেই নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। দেখুন আমাদের মাথায় আছে, আঞ্চলিক বাণিজ্যকে বর্ধিত করার প্রয়োজনীয়তা আছে। আর আমি এভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ককে দেখতে চাই। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চাওয়া অব্যাহত রেখেছি।”

গত ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২০ সাল থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তারা। এ সময় বিমানবন্দর ও স্থল বন্দরে পণ্য জটের কথা উল্লেখ করে তারা। ভারত এমন সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান উপদেষ্টা চীন সফরে দেশটির সেভেন সিস্টার্সকে ‘ল্যাল্ড লকড’ অঞ্চল হিসেবে অভিহিত করে বক্তব্য দিয়েছিলেন। রণধীর জসওয়াল আজকের ব্রিটিংয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা ইঙ্গিত করেছেন কি না সেটি নিশ্চিত নয়। তবে তার এ বক্তব্যের পরই ভারতের কাছ থেকে এমন ঘোষণা আসে। এর এক সপ্তাহ পর বাংলাদেশও স্থল বন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। সূত্র: এএনআই


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com