• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে আ’লীগের প্রথম মিছিল

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৫:০১
আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৫:০১

গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে আ’লীগের প্রথম মিছিল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলায় ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের পর প্রথম রাজপথে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।
রবিবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে।
এর আগে গত শনিবার আড়াইহাজারের উপজেলার খাককান্দা ইউনিয়নে কৃষকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২০ থেকে ২৫ জনের একটি দল গ্রামের রাস্তা ধরে দুই তিন মিনিটের জন্য এই ঝটিকা মিছিল বের করে।
জানা যায়, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা এই মিছিলটি বের করে। তবে হাবিবুর রহমান মিছিলে উপস্থিত ছিলেন না।
এসময় আওয়ামী লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে ¯েøাগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
এদিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র জনতার মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ ও শ্রশাসনের ভ‚মিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এব্যাপরে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকালে কৃষকলীগের কিছু সমর্থক মিছিল করেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।