• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নিকাহ রেজিস্ট্রারদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় না: কাজী মামুন

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৮:০৯
আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৮:০৯

নিকাহ রেজিস্ট্রারদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় না: কাজী মামুন

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি-র সভাপতি কাজী মো: মামুনূর রশিদ বলেছেন, কাজী সমাজকে নিয়ে ষড়যন্ত্র সকল সময়ে হয়েছে। আমাদের অনেক সমস্যা আছে। সমস্যা সমাধানে কখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়না। বরং আইনের পরিবর্তন সাধনের মাধ্যমে এই পেশাকে জটিল করে তোলার চেষ্টা করা হয়। কাজিদের পেশা বিরোধী নতুন সংস্কার প্রস্তাবনা, উৎসে কর বাতিল করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের শীর্ষ পর্যায়ের সহযোগিতায় ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের দাবি আদায় করবো। এই সমিতি কাজিদের কল্যাণে প্রতিষ্ঠা হয়েছে। তাদের কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

সোমবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি-র নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজিদের স্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করার মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমিতির মহাসচিব এড. কাজী আবুল হোসেন ও সিনিয়র যুগ্ম- মহাসচিব আশরাফ উদ্দীন ভূইয়া সায়েমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি-র সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দিন হেলালী, সহ-সভাপতি আলহাজ অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, নড়াইল জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. মুফিজুর রহমান, নোয়াখালী জেলা সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা সাহাব উদ্দিন, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক কাজী মো: জহুরুল আলম, লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্লাহ সাচ্চু, বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, পিরোজপুর জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, যশোর জেলা সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মৌলভীবাজার জেলা সভাপতি মির্জা লোকমান, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস আলী, বরিশাল জেলা সহ- সভাপতি মেহেদী হাসান নোমান, জেলা প্রতিনিধি মাওলানা তাজুল ইসলাম, কাজী আব্দুল হান্নান জিলানী, ইসরাফিল হোসেন, এরশাদ উল্লাহ চৌধুরী, শাহ মো. নেছার উদ্দিন সালেহ প্রমুখ নেতৃবৃন্দ।