• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নুর আকতার সরকার এর মৃত্যুতে এনডিপি পরিবার এর শোক

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ১১:১৭
আপডেট: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ১১:১৭

নুর আকতার সরকার এর মৃত্যুতে এনডিপি পরিবার এর শোক

নিজস্ব প্রতিবেদক
সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর সহধর্মিনী নুর আকতার সরকার আজ ২১ এপ্রিল ২০২৫ সোমবার ধানমন্ডিস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মরহুমা নুর আকতার সরকারের মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ বলেন, মরহুমা নুর আকতার সরকার একজন ধর্মপরায়ণা নারী হিসেবে এলাকাবাসীর নিকট শ্রদ্ধাভাজন ছিলেন।সকলের পাশে দাঁড়াতেন। আল্লাহর কাছে প্রার্থনা করি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মাণ পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।

আমরা মরহুমা নুর আকতার সরকার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।