• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ২:৫৮
আপডেট: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ২:৫৮

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা মোহাম্মদ মাহমুদুজ্জামানকে অবসর দিয়েছে সরকার। তিনি অতিরিক্ত কর কমিশনার পদে কর্মরত থাকলেও কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনার হিসেবে চলতি দায়িত্ব পালন করছিলেন।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে মোহাম্মদ মাহমুদুজ্জামানের অবসর প্রদানের আদেশ জারি করা হয়, যা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে প্রকাশ পায়।

সরকারি আদেশে বলা হয়েছে, মোহাম্মদ মাহমুদুজ্জামানের সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসর প্রদান করা হয়েছে। তিনি অবসরজনিত সকল সুবিধা প্রাপ্ত হবেন।

একই দিনে একই আইনের আওতায় কর আপিল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও অবসরে পাঠানো হয়েছে।