• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন হাসনাতের

প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১২:০৩
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১২:০৩

নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন হাসনাতের

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব বলেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাসনাত লিখেছেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

এর আগে, নাহিদকে নিয়ে একই রকম পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে তিনি লিখেছিলেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলামের। তার বয়স মাত্র ২৬ এবং ইতোমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় চরিত্র হয়ে থাকবেন।

আরও লিখেছিলেন, ‘আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।’

নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন, যার হাত ধরে জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রতিষ্ঠা করেন।