• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

লন্ডন থেকে হিথ্রো বিমানবন্দরের পথে খালেদা জিয়া

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫ ৮:০৪
আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫ ৮:০৪

লন্ডন থেকে হিথ্রো বিমানবন্দরের পথে খালেদা জিয়া

জনতার আওয়াজ ডেস্ক
লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সফরসঙ্গীদের সঙ্গে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ রওনা হবেন তিনি। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।

ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদ জিয়া। সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।