• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দুই পুত্রবধূকে নিয়ে খালেদা জিয়ার ঐতিহাসিক প্রত্যাবর্তন : এনডিপি

প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫ ১০:২৪
আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫ ১০:২৪

দুই পুত্রবধূকে নিয়ে খালেদা জিয়ার ঐতিহাসিক প্রত্যাবর্তন : এনডিপি

নিজস্ব প্রতিবেদক
৭ মে ২০২৫ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন,বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা ৬ মে ২০২৫ কোটি জনতার ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর প্রিয় দুই সন্তানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান কে সাথে নিয়ে ঐতিহাসিক ভাবে দেশে ফিরে আসলেন। কোটি কোটি জনতার ভালোবাসা ও শুভেচ্ছা -অভিনন্দনে তিনি সিক্ত হলেন।নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ যাকে সন্মানিত করেন তাঁকে কেউ অসন্মানিত করতে পারেনা।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিহাসের একজন কালজয়ী মহিসিনী নারী।
এনডিপি শুরু থেকে তাঁর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য সোচ্চার ছিলো।জনতার গণঅভ্যুত্থান এর মধ্যদিয়ে দেশবাসী মুক্তি পেলেও এখনো গুম হওয়া স্বজনদের সদস্যরা ফিরে না আসায় চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি।
আমরা এখন তারেক রহমান এর প্রত্যাবর্তনের অপেক্ষায়।