• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে শিক্ষকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫ ৩:১৮
আপডেট: বুধবার, ৭ মে, ২০২৫ ৩:১৮

960004

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে শিক্ষকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
মঙ্গলবার সকাল ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হযেছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকার সুজন সাহার চাচা শান্তি সাহার সাথে তার বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলা ও চলমান রয়েছে। মঙ্গলবার সকালে সেই জমিতে একটি গাছ উঠানো কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তর্কের একপর্যায়ে শান্তি সাহা,সনদ সাহা,সুদর্শন সাহা ও শংকরী সাহা লাঠি নিয়ে সুজন সাহা ও তার ভাই চঞ্চল সাহার উপরে হামলা চালালে সুজন সাহার মাথায় লাঠির আঘাতে মারাত্মক ভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পালং মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে । নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত সুজন সাহার ছেলে দেবরাজ বলেন, আমার বাবাকে যারা পিটিয়ে মেরেছে আমি তাদের বিরুদ্ধে মামলা করছি। আমি চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক।
মামলার বাদী অহ্জন সাহা বলেন, সুদর্শন সাহা সহ ৯জনকে আসামী করে পালং মডেল থানায় একটি হত্যা মমিলা দায়ের করা হচ্ছে। সুজন সাহা হত্যাকারীদের ফাঁসি চাই।
পালং মডেল থানার ওসি মোঃ হেলাল উদ্দীন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com