• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, এসআইকে প্রত্যাহার

প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫ ৪:২১
আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫ ৪:২১

9600029

গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, এসআইকে প্রত্যাহার

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ এক যুগ ধরে গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশের পরোয়ানা নিয়ে অভিযান চালিয়েছে এসআই আকরাম হোসেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার (ক্লোজ) করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৮ মে) তেজগাঁও থানার এসআই আকরামের নেতৃত্বে একটি দল রাজধানীর শাহিনবাগ এলাকায় মুলতবি ওয়ারেন্ট তামিল করতে গিয়ে গুম হওয়া বিএনপি নেতা সুমনের বাসায় উপস্থিত হয়। তবে তারা বুঝতে পারেননি যে এটি সেই নিখোঁজ নেতার বাসা।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানে অংশ নেয়া সদস্যরা সদ্য যোগদানকারী হওয়ায় তারা সুমনের পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না। এ কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

ডিএমপি জানিয়েছে, ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে বিবেচনা করা হয়েছে এবং পুলিশ বিভাগ নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। একইসাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়।

সুমনের বোন সানজিদা ইসলাম তুলি, যিনি ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, বলেন, ‘নিখোঁজ হওয়ার পরও বারবার আমাদের হয়রানি করা হয়েছে। কিন্তু এখনো কেউ এভাবে ওয়ারেন্ট নিয়ে এসে সুমনকে ধরতে আসবে, তা কল্পনাও করতে পারি না।’

সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হন বলে দাবি পরিবারের। তারপর থেকেই পরিবারের সদস্যরা সুমনের সন্ধানে আন্দোলন চালিয়ে আসছেন।

এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার গুম হওয়া পরিবারের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ এবং দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com