• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারুণ্যের সমাবেশ শুরু

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫ ৬:১৪
আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫ ৬:১৪

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারুণ্যের সমাবেশ শুরু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে তরুণদের ঢল নেমেছে।

শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে এ সমাবেশ শুরু হয়।সমাবেশকে কেন্দ্র করে বেলা ১২টার পর থেকেই চট্টগ্রাম ও কুমিল্লার বিভাগের ১১ জেলার নেতাকর্মীরা পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন।

সমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশের সড়ক। নেতাকর্মীদের ভোটের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়। ব্যানার, লিফলেট, বিলবোর্ড, পোস্টারে ছেয়ে গেছে আশপাশের সড়ক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।