• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নতুন তারায় মা দিবস উদযাপন: প্রধান আলোচক মো. মঞ্জুর হোসেন ঈসা

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫ ৯:২৭
আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫ ৯:২৭

নতুন তারায় মা দিবস উদযাপন: প্রধান আলোচক মো. মঞ্জুর হোসেন ঈসা

নিজস্ব প্ৰতিনিধি
নতুন তারায় মা দিবস উদযাপন: প্রধান আলোচক মো. মঞ্জুর হোসেন ঈসা
১২ মে ২০২৫, সোমবার সন্ধ্যা ৬টায় খুলনার খালিশপুর গোয়ালখালীতে নতুন তারা সাহিত্য সংস্থার ভবনে মা দিবস উপলক্ষে এক অনন্য সাহিত্য-সংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও নতুন তারা আন্তর্জাতিক অনলাইন সাহিত্য সংস্থার উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা।

তিনি বলেন, “মা-এর জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। মা প্রতিটি সন্তানের হৃদয়ে প্রতিমুহূর্তে জাগ্রত। তাঁর আদর, স্নেহ, ভালোবাসা ও ত্যাগের তুলনা নেই।” তিনি আরও বলেন, পৃথিবীতে মা নিয়ে যত সাহিত্য সৃষ্টি হয়েছে, অন্য কোনো সম্পর্ক নিয়ে তত লেখা হয়নি। মাদার তেরেসা, বেগম রোকেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি আলোকিত মা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলকে মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ব্যক্তিগত স্মৃতিচারণায় তিনি বলেন, “আমার জীবনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন আমার মা। তিনি কখনো নেতিবাচক কিছু বলতেন না। সবসময় বলতেন—তুই একদিন দেশসেরা হবি। আজ তিনি না থাকলেও তাঁর প্রেরণাই আমাকে এগিয়ে নিয়ে চলেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাহেদা খানম। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত লেখিকা স্মৃতি রেখা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক আবু আসলাম বাবু,সাইফুল মিনাসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com